প্রিন্ট এর তারিখঃ Jun 3, 2026 ইং || প্রকাশের তারিখঃ May 4, 2026 ইং
ইব্রাহিমপুর চরে জোর পূর্বক মাছের গের তৈরির অভিযোগ

ইব্রাহিমপুর ইউনিয়নের চালতাতলী চরে মাছের গের জোরপূর্বক করার অভিযোগ উঠেছে চাঁদপুর জেলা যুবলীগের নেতা হারুন হাওলাদারের বিরুদ্ধে। গতকাল শনিবার এ নিয়ে সুলতান গাজী , বাধা প্রদান করলে দুপক্ষের মাঝে হট্টগোল ও মারধরের ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়েছে।
ঘটনার বিষয়ে সুলতান গাজী জানান ফ্যাসিবাদ ও যুবলীগ নেতা হারুন হাওলাদার জোর করে মাছের গের করার চেষ্টা করেন। এ সময় তাকে বাধা দিলে আমার বিরুদ্ধে চাঁদা দাবির অভিযোগ তোলা হয় এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
তিনি জানান, “আমি কোনো ধরনের চাঁদা দাবি করিনি। বরং অন্যায়ভাবে আমার সম্পত্তির দখল করে গের কাটার প্রতিবাদ করায় আমাকে হয়রানি করতে এই মিথ্যা অভিযোগ আনা হয়েছে।”
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ বিরাজ করছে। বিষয়টি নিয়ে এলাকাবাসী দ্রুত সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচারের দাবি করে জানান হারুন হাওলাদার বিগত আওয়ামী লীগ সরকারের প্রভাব খাটিয়ে কৃষি জমি ভেকু মেশিন দিয়ে কেটে কৃষকদেরকে উচ্ছেদ করে দেয়। সেখানে মাছের ঘের তৈরি করে অন্যায় ভাবে জোরপূর্বক মানুষের সম্পত্তি দখল করে এই গের করেছেন। স্থানীয়রা জানান, ৫ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক বিল্লাল গোলদার, কৃষক মোঃ মুনসুর আহমেদ গোলদার, সুলতান গাজী, ছামসু ভূইয়া, মাসুদ, জাহাঙ্গীর, নাজমুল সোলেমান, জিলের মালিক জাহাঙ্গীর তালুকদার অভিযোগ অনুযায়ী, রাতে বেকু (খননযন্ত্র) দিয়ে জোরপূর্বক ফসলি জমি কেটে বড় আকারের মাছের প্রজেক্ট করার উদ্যোগ নেওয়া হয়। যুবলীগ নেতা হারুনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের সুদৃষ্টি কামনা করেন কৃষক ও স্থানীয় এলাকাবাসী।।
© সকল কিছুর স্বত্বাধিকার NNTV